জয়দীপ রায়চৌধুরী
ঠিকানা:ডিএ-২,সেক্টর-১,সল্টলেক,কলকাতা-৭০০০৬৪.
9831870238
কত বিবর্তন ঘটে গেল
এ বাড়ি,ও বাড়ি ঘুরে
রাস্তার ধারে,
পথে প্রান্তরে,
রহিম মিস্ত্রীর
ছোট্ট বস্তির ঘরটাতে।
সভ্যতার নগ্ন রূপ
আজ চাপা পড়ে
সু সভ্যতার আলোকে।
বাবা বলেছিলেন ,
একদিন পরিবর্তন আসবে।
সমাজের পরিবর্তন
মানুষের চিন্তাধারার পরিবর্তন
আজও কি তার সময় হয়েছে?
একটা ঘুম ভাঙানি গান লিখো
কবি,
পরিবর্তনের স্বপ্ন বাস্তবায়নের গান ।
আমি শুনতে পাচ্ছি
সেই গান ,
আগামীদিনের মুক্তিকামী
মানুষের অধিকারের গান ।
বঞ্চিত,সন্ত্রস্ত,অসহায়
মানুষের চোখের জলের ভাষায়
রক্তের অক্ষরে লেখা গান ।
কবি তুমি সামিল হও
আমাদের স্বাধীনতা সংগ্রামে।
আমি শুনতে পাচ্ছি
অদূরে সাইরেন বাজছে
আর
অগুণিত মানুষের কান্না।
কবি,আমি শুনতে পাচ্ছি
এগিয়ে এসো কবি
এগিয়ে এসো
একবার.....
3,683
currently viewing
10,001
total views