পশ্চিমবঙ্গে ১ লক্ষ সরকারি চাকরির ঘোষণা, কর্মসংস্থানে বড় পদক্ষেপের দাবি রাজ্য সরকারের

শিক্ষা, পুলিশ বিভিন্ন দফতরে নিয়োগের পরিকল্পনা; ৩৩% পদ মহিলাদের জন্য সংরক্ষিত রাখার ঘোষণা

নিজস্ব সংবাদদাতা | ২৪ ঘণ্টা খাস খবর ডিজিটাল ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

রাজ্যের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে লক্ষ শূন্য সরকারি পদে নিয়োগের ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই ঘোষণা করা হয়। সরকারের দাবি, শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য, প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দফতরে ধাপে ধাপে এই নিয়োগ সম্পন্ন করা হবে।

বাজেট অনুযায়ী, ঘোষিত ১ লক্ষ পদের মধ্যে ৫০ হাজার শিক্ষক শিক্ষা-সম্পর্কিত কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০ হাজার পদে পুলিশ বিভাগে নিয়োগের কথাও জানানো হয়েছে। বাকি পদগুলি বিভিন্ন সরকারি দফতরে পূরণ করা হবে।

সরকার আরও জানিয়েছে, নতুন নিয়োগের ৩৩ শতাংশ পদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য সংরক্ষণ এবং বয়সে ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলে বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।

রাজ্য সরকারের মতে, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘদিনের শূন্যপদ পূরণের পাশাপাশি সরকারি পরিষেবার মানোন্নয়ন এবং যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতেও এই উদ্যোগ সহায়ক হবে বলে সরকারের দাবি।

তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘোষণার বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, নিয়োগের নির্দিষ্ট সময়সূচি, বিজ্ঞপ্তি প্রকাশ এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে সরকার জানিয়েছে, সমস্ত নিয়োগ আইনসম্মত ও স্বচ্ছ পদ্ধতিতে ধাপে ধাপে সম্পন্ন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, ঘোষিত নিয়োগ পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে তা রাজ্যের কর্মসংস্থান পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর সাফল্য নির্ভর করবে নিয়োগ প্রক্রিয়ার গতি, স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ের মধ্যে পদ পূরণের ওপর।

CONTACT FOR ADVERTISEMENT – 9830580279

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *