“জীবন তরী”

জয়দীপ রায়চৌধুরী

______________________________________________________________________________________________________

জীবন  নদীর তরীখানি

বয়ে বয়ে শুধু যায়

দিশাখানি নাহি পায়।

শুধুই চলা,শুধুই চলা

যেতে যেতে কত দুঃখের কথা বলা,

মনে মনে অকথিত বেদনা রয়ে যায়।

কত স্মৃতি ভিড় করা

কত সুখ দুঃখেতে ভরা

তবু তরী চলিতে থাকে

অজানা কার ডাকে।

তীরের দেখা নাহি মেলে

শুধায় কেহ এ জীবনে কিবা পেলে

তবু তরী বয়ে চলে

জীবন নদী মনের কথা বলে।।

-জয়দীপ রায়চৌধুরী।
3,923 currently viewing
10,001 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *