
সারাটি দিনের শেষে
বিকেল এল,
রবির আলো এখন
পড়ন্ত,
ক্লান্তি জড়ান এক বিকেল।
পশ্চিমাকাশে
আলো আঁধারির খেলা শেষে
ঘোমটা ঢেকে,
শীতের সন্ধ্যা নামে।
আকাশপ্রদীপের আলোয়
কোন পথিকের
বিদায় চিহ্ন দেখা যায়,
সন্ধ্যাতারা তার
নীরব সাক্ষী হয়ে থাকে।
নিঝুম বাতাসে প্রতিধ্বনিত হয়
বিকেল হল......
সত্যি বিকেল হল........ ।।
-জয়দীপ রায়চৌধুরী।
ফোন ও হোয়াটস অ্যাপ:
9831870238.
4,794
currently viewing
10,039
total views