“সুন্দর “

সুন্দর তোমার জন্য এত সুখ 
তোমাকে দেখেছি
নীল আকাশের মাঝে।
পূর্ণিমার চাঁদিনী আলোয়
প্রেয়সী রূপে,
সুন্দর তোমাকে দেখেছি
সফেন সমুদ্রের জলকেলিতে ,
তোমাকে দেখেছি বৃন্দাবনে
ফাগুনের ফাগ খেলার ছলে,
দেখেছি অস্তরাগের লালিমাতে
ধরণীর বুকে।
লাজনম্র সন্ধ্যাবধূর
চরণ চিহ্নে
সুন্দর তোমাকে দেখেছি
প্রস্ফূটিত কুসুমে।।


-জয়দীপ রায়চৌধুরী।সল্টলেক। ঠিকানা:ডিএ-২,সেক্টর-১,সল্টলেক,কলকাতা-৭০০০৬৪.ফোন:9831870238.হোয়াটস অ্যাপ নম্বর:9831870238.
4,083 currently viewing
10,004 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *