বন্দী

কলমে শর্মিলা পাল
উড়ন্ত চিলের মুখ থেকে
মাটিতে পড়তেই
ছোট্ট লাল নীল রঙের মাছটা
বেশ ছটফট করছে
দৃশ্যটা বারান্দায় বসে দেখছে
দশ বছরের ঋদ্ধি,
মাটি থেকে বেশ উঁচুতে
হেলিকপ্টারের মত ঘুরপাক খাচ্ছে
শিকার হারানো চিল টা
সুযোগ বুঝেই তুলে নেবে
তীক্ষ্ণ দৃষ্টি,
ঋদ্ধী এক নজরে তাকিয়ে আছে
সে দিকে
হঠাৎ দালান থেকে নেমেই
তুলে নিল
মাছটা ভাবছে আমি এই যাত্রা বেঁচে গেলাম
খাবি খাচ্ছে
ঋদ্ধি একটা কাচের জারের ভেতর তাকে বন্দী করে ফেলল।
3,795
currently viewing
10,005
total views