বৃষ্টি

বৃষ্টি

শর্মিলা পাল

তপ্ত দুপুর পেরিয়ে
বিকেল গড়ালো
আকাশের এক কোনে
একটা জমাট কালো মেঘ
মনে হয় যেন
হৃদয় উজাড় করা বৃষ্টি নামবে
ধুয়ে যাবে সব মিথ্যে প্রতিশ্রুতি,
রাতভর বৃষ্টি
লিখবে নতুন ভাগ্য লিপি
বাড়ির বারান্দায়
আশ্রয় নেওয়া পোষ্য
ঝড়-ঝঞ্ছার রাত্রি শেষে
পৃথিবীকে ভরিয়ে দেয়
তৃতীয়ার হালকা আলো,
দাওয়ায়, বাতিটা প্রায় নিভন্ত
রাত পাহারায় ভেজা স্বপ্ন
ভাঙ্গা মেঘের আড়ালে
ডুবন্ত চাঁদ উঁকি দেয়।।

শর্মিলা পাল
হাবরা উত্তর ২৪ পরগনা

…………………..

লেখা পাঠানোর জন্য যোগাযোগ করুন : 9830580279/9477507079

3,100 currently viewing
10,004 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *