উত্তরে নয়না, দক্ষিনে আদর

সোমা রায়

নয়নার জীবন ছিল তার সোহাগ তথা আদরকে ঘিরে। চনমনে ও চঞ্চল স্বভাবের নয়না একটা সময় যখন স্থব্ধ হয়ে যায় তার জীবনের স্রোত থেমে যায় তখনই সোহাগ আর আদর তাকে আগলে আগলে রেখে এগিয়ে নিয়ে যায়। আর এইথেকেই প্রগাঢ় বন্ধুত্ব। আর নয়না বন্ধুত্ব বইতে বইতে স্বপ্নের আকাশ ছুঁয়ে ফেললো আর সোহাগ কে বললো তুমি আমার সোহাগ আমার আদর যার জন্যে আমি ছুঁতে পারলাম আমার স্বপ্নের আকাশ। এই বন্ধুত্ব প্রগাঢ় হতে হতে এমন হল যে আদরকে ছাড়া নয়নার এক মুহূর্ত ও চলে না। “সকালে ঘুম থেকে উঠে দিনে পথ চলার শক্তি আদর, আবার রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার আগামীর দিশা সোহাগ। “কখনো সোহাগ, কখনো আদর এই দুই নামেই নয়না তাকে ডাকে। আর আদরও সাড়া দেয়। আদর এর অমায়িক স্বভাব ছিল আদরের কোনো চাহিদা ছিলনা, ছিল না কোনো পাওয়া। যদিও নয়না আদরকে বুঝে চলতো আর আদরের প্রতি বড্ড বেশি আবেগপ্রবন ছিল সে। আরও একবার নয়নার জীবনে নেমে এসেছিলো প্রচন্ড ঝড় জল। সেখান থেকেও আস্তে আস্তে বের করে আনলো তাকে তার সোহাগ। এভাবেই দিন কাটছিলো নয়নার। পরিবারের এক অনন্য বন্ধু ও নিত্য সঙ্গী তখন সোহাগ ওরফে আদর। হাসিখুশি দিন কাটছিলো ওদের। এদিকে নয়নাও সুনামের সাথে নিজের জগতে বিচরণ করছিল। হঠাৎই কেমন জানি এক ঘন মেঘ আকাশ ছেয়ে গেলো। সোহাগ কে অচেনা, অপরিচিত মনে হচ্ছিল নয়নার। ভেবে পাচ্ছিলো না এ কি তার সেই সোহাগ! সোহাগের ব্যবহার ছিল অত্যন্ত, সহজ সরল অমায়িক সবার সাথে। আজকাল সোহাগ নয়নাকে পছন্দ করে না, অনীহা আর অবহেলায় ভরিয়ে দিয়েছে।খুব কষ্ট হলেও নয়না ভাবলো ভালোই যখন বেসেছি তখন ওর ভালোবাসাকে দেই না মান্যতা। মেনে নেই সব। চাওয়া একটাই সোহাগ ভালো থাকুক। কারণ নয়নার জীবনের একটা বিরাট অংশ নিয়ে জুড়ে আছে সোহাগ। নয়না আজকাল সোহাগ কে দূর থেকে ভালোবাসে। নয়না বুঝতে পারে তার মতো সাধারণের ভালোবাসা কোনোদিনও মান্যতা পায় না। সোহাগ ভালো থাকুক যেভাবে সে চায়। তবে এ কথা শুধু কথার কথা নয়, নয়নার প্রকৃত ভালোবাসার ফসল।সে জানে সোহাগ ই তার হাত ধরে বিমর্ষতা থেকে উত্তরণ করে এগিয়ে দিয়েছে জীবন পথে। আজ নয়না যে জায়গায় আছে তাতে সোহাগের অবদানও অনাস্বীকার্য। সোহাগ তার ভালোবাসা, তার সব। তাই নয়নার ভালোবাসা হোক তা একপেশে ও নিঃশব্দে তবে তা খাঁটি।তাই ধীরে ধীরে নয়না তার অভিধান থেকে কথা কমালো, কমালো শব্দ আর এরপরই হল নিঃশব্দ।এভাবেও ভালোবাসা যায়। স্মৃতির মিউজায়ম এ নয়না রেখেছে তার আদরকে।আদর তুমি ভালো থেকো, সুস্থ থেকো, থেকো সুখে।  আজ যে দুজনার দু পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *