ক্লান্তি তুমি ড.কৃষ্ণকলি বেরা আঘাতে আঘাতে শতছিন্ন এই মনটা আজ একটু বিশ্রাম চায় কোনো এক নির্জন প্রান্তরে। যেখানে আমার চিরচেনা পৃথিবীটা কখনও অচেনা মানুষের শব্দবাণে কাঁপিয়ে তুলবে না অন্তরের মখমলি ভীত। হিংসার বাতাসে তছনছ করে তুলবেনা আমার সহনশীলতার শেষ গন্ডি। অহংকার আর ক্ষমতার লোভ ঘৃণ্য কীটের মত কিলবিল করবেনা আমার হৃদয়ের শান্তির বাতাবরণ। একটা নিশ্চিত ঘুম চাই মানসিক ক্লান্তির শেষে সাদা পায়রার শান্তির বার্তাবহ নীলাকাশের নীচে সবুজ নরম ঘাসের গালিচায়। ক্লান্তি তুমি এখন যাও, আমাকে ঘুমোতে দাও ঘুমোতে দাও।
3,275
currently viewing
10,001
total views