aarya dutta

নববর্ষ ও বাংলার সংস্কৃতি নিয়ে প্রেসিডেন্সির বন্দিরা প্রবন্ধ লিখছেন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা দেওয়াল ম্যাগাজিনের জন্য লেখা শুরু করলেন। বাংলার সংস্কৃতি, লোকগান এবং নববর্ষ নিয়ে প্রবন্ধ লিখছেন তাঁরা। এছাড়া সম্প্রীতির বার্তা দিতে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামকে নিয়ে লিখছেন কবিতা। আঁকছেন দু‌ই কবির ছবি। নতুন বছরের ওই দেওয়াল ম্যাগাজিনে জায়গা পাচ্ছে বিনোদন এবং খেলা বিষয়ক লেখাও। জেল সূত্রে খবর, বিভিন্ন বিষয় নিয়ে লেখার জন্য‌ বন্দিরা সহায়ক গ্রন্থ হিসেবে ঩জেলের লাইব্রেরি থেকে বই, ম্যাগাজিন, পত্র‑পত্রিকা নিয়ে পড়ছেন। এছাড়া নববর্ষ ঘিরে প্রেসিডেন্সি জেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া শুরু হয়েছে। কারাদপ্তর সূত্রে জানা গিয়েছে, নববর্ষের সন্ধ্যায় থাকছে গান, কবিতা, শ্রুতিনাটক, নাটক ইত্যাদি অনুষ্ঠান। দুপুরে আছে ভূরিভোজের আয়োজন। নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রেসিডেন্সি সংশোধনাগারের বন্দিরা দেওয়াল ম্যাগাজিনের জন্য লেখা শুরু করলেন। বাংলার সংস্কৃতি, লোকগান এবং নববর্ষ নিয়ে প্রবন্ধ লিখছেন তাঁরা। এছাড়া সম্প্রীতির বার্তা দিতে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামকে নিয়ে লিখছেন কবিতা। আঁকছেন দু‌ই কবির ছবি। নতুন বছরের ওই দেওয়াল ম্যাগাজিনে জায়গা পাচ্ছে বিনোদন এবং খেলা বিষয়ক লেখাও। জেল সূত্রে খবর, বিভিন্ন বিষয় নিয়ে লেখার জন্য‌ বন্দিরা সহায়ক গ্রন্থ হিসেবে ঩জেলের লাইব্রেরি থেকে বই, ম্যাগাজিন, পত্র‑পত্রিকা নিয়ে পড়ছেন। এছাড়া নববর্ষ ঘিরে প্রেসিডেন্সি জেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া শুরু হয়েছে। কারাদপ্তর সূত্রে জানা গিয়েছে, নববর্ষের সন্ধ্যায় থাকছে গান, কবিতা, শ্রুতিনাটক, নাটক ইত্যাদি অনুষ্ঠান। দুপুরে আছে ভূরিভোজের আয়োজন।

Read More

রাশিয়া থেকে আরও তেল এল দেশে! মস্কোর সেই বেজিংগামী জ্বালানি বোঝাই জাহাজ গন্তব্য বদলে পৌঁছে গেল মেঙ্গালুরুতে

চিনের দিকে যাওয়ার সময় মাঝপথে অভিমুখ বদলানো সেই রুশ তেলবাহী জাহাজ এসে পৌঁছোল ভারতে। নিউ মেঙ্গালুরু বন্দরে নোঙর করেছে রাশিয়ার ‘অ্যাকোয়া টাইটান’। মাঝারি মাপের এই জাহাজটি অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এসেছে ভারতে। দাবি করা হচ্ছে, চিন যাওয়ার পথে অন্তত সাতটি রুশ জাহাজ অভিমুখ বদলে ভারতের দিকে ঘুরেছে। তার মধ্যে ‘অ্যাকোয়া টাইটান’-ই প্রথম ভারতীয় বন্দরে নোঙর করল। তবে বাকি ছ’টি জাহাজের সবগুলিই ভারতে আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে ‘অ্যাকোয়া টাইটান’-এ করে কতটা অপরিশোধিত তেল ভারতে আনা হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা যায়নি। গত জানুয়ারির শেষ দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে রওনা দিয়েছিল ‘অ্যাকোয়া টাইটান’। প্রাথমিক ভাবে সেটির গন্তব্য ছিল চিনের রিজ়াও বন্দর। সেই পথেই এগোচ্ছিল। তবে মার্চের মাঝামাঝি হঠাৎই অভিমুখ বদলে ভারতের দিকে এগোতে শুরু করে জাহাজটি। গত ১৮ মার্চ মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদনে এই বিষয়টি প্রকাশিত হয়। ঘটনাচক্রে, এর কিছু দিন আগেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের ‘ছাড়’ দেওয়া হয়েছে ভারতকে। যদিও ভারত কখনও রাশিয়ার থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয়নি। এরই মধ্যে সম্প্রতি ‘সিএনএন’-কে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার শক্তি দফতরের সচিব ক্রিস রাইট দাবি করেন, ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুরোধ’ করেছিল আমেরিকাই। তাঁর দাবি, সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারে থাকা বিপুল পরিমাণ তেল চিনে যাচ্ছিল। কিন্তু ওই তেল ভারতের শোধনাগারে নিয়ে যাওয়ার জন্য নয়াদিল্লিকে ‘পরামর্শ’ দেন তিনি। পর পর এই ঘটনাপ্রবাহের মাঝেই রুশ তেলবাহী জাহাজ এসে পৌঁছোল ভারতের মেঙ্গালুরুর বন্দরে।

Read More

ভাঙড়ে শওকতের বিরুদ্ধে প্রার্থী আরাবুল? ভাইরাল ভিডিয়ো ঘিরে জল্পনা

প্রশান্ত ঘোষ, ভাঙড় আসন্ন বিধানসভা ভোটে (Assembly Elections) ক্যানিং পূর্ব কেন্দ্রে শওকত মোল্লার (Shaukat Molla) বিরুদ্ধে কি প্রার্থী হতে চলেছেন ভাঙড়ের বহিষ্কৃত তৃণমূল নেতা আরাবুল ইসলাম? এমনই একটি খবর ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। ভাইরাল ভিডিয়োতে (এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময়) দাবি করা হয়েছে, ভোটের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিতে পারেন আরাবুল। আইএসএফের (ISF) টিকিটেই তিনি ক্যানিং পূর্ব কেন্দ্রে শওকতের বিরুদ্ধে ভোটে লড়বেন। যদিও বিষয়টি নিয়ে আরাবুল কিংবা শওকত, কেউই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। এক সময়ের ভাঙড়ের ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম বর্তমানে তৃণমূল দল থেকে বহিষ্কৃত। এই মুহূর্তে তিনি কার্যত গৃহবন্দি জীবন কাটাচ্ছেন। আরাবুলের ছেলে হাকিমুল ইসলাম জেলা পরিষদের সদস্য হলেও তৃণমূল নেতা হিসাবে কোনও মিটিং মিছিলে ডাক পান না। ভাঙড়ের আর এক তৃণমূল নেতা কাইজার আহমেদও দলে কোণঠাসা। আরাবুলের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা ভোটে আইএসএফের হয়ে ক্যানিং পূর্ব থেকে ভোটে দাঁড়ানোর জন্য তাঁর কাছে প্রস্তাব এসেছে। এ ব্যাপারে রাজি করাতে তাঁর ঘনিষ্ঠ অনুগামীরাও চাপ দিচ্ছেন। এ নিয়ে সম্প্রতি ভাঙড়ে গোপন বৈঠকও হয়েছে। আরাবুল ঘনিষ্ঠরাই সেই খবর ফাঁস করে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ফলে তা নিয়ে জল্পনা বেড়েছে। আরাবুল ঘনিষ্ঠ ভাঙড়ের এক প্রাক্তন তৃণমূল নেতার কথায়, ‘রাজনীতির সাপ লুডোর খেলায় বিভিন্ন সময় দলে কোণঠাসা হলেও দাদাকে কখনও দল থেকে পুরোপুরি নির্বাসন দেওয়া হয়নি। এ বার সেটাই করেছে দল। এর পিছনে শওকতের বড় ভূমিকা রয়েছে। তাই তাঁকে উচিত শিক্ষা দিতে ক্যানিং পূর্বে দাদাকে প্রার্থী করতে চাইছি আমরা। দাদা একবার রাজি হলেই খেলা জমে যাবে।’ আরাবুল ও হাকিমুল ভাঙড় বিধানসভার বেওতা ১ ও ২ এবং বামনঘাটা অঞ্চল থেকে গত পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়েছিলেন। আরাবুল শিবিরের দাবি, সেই এলাকার একটা বিপুল সংখ্যক কর্মী–সমর্থক আরাবুলের মুখের দিকে তাকিয়ে আছেন। আরাবুল যে পথে এগোবেন, তাঁরাও সেদিকেই যাবেন।’ এ ব্যাপারে জানতে চাওয়া হলে আরাবুলের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ‘ক্ষমা চেয়ে দলের কাছে চিঠি দিয়েছি। ভোট সৈনিক হিসাবে লড়াই করার জন্য একাধিকবার আবেদন নিবেদন করেছি। কিন্তু দল সাড়া দেয়নি। তাই বাধ্য হয়েই বিকল্প কিছু ভাবতে হবে। কী করব, তা এখনও ঠিক করিনি।’ এ ব্যাপারে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা আরাবুলের নাম না করে একটি সভায় বলেন, ‘গদ্দারগুলোকে দল থেকে তাড়িয়েছি, এখন বাজার গরম করছে। যদি বাপের বেটা হয়ে থাকেন, যদি বুকের পাটা থাকে, তা হলে আইএসএফের টিকিট নিয়ে ভাঙড় থেকে দাঁড়াক।’ ভাঙড়ের আইএসএফ নেতা তথা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা বলেন, ‘আরাবুলদা যদি আইএসএফ–এ আসত চান, তবে তাঁকে স্বাগত জানাব। কিন্তু তিনি যোগদান করতে পারবেন কি না, সেটা দল ঠিক করবে।’ আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, ‘উনি আইএসএফে যোগদান করতে চাইলে ওঁকে দলে নেওয়া হবে কি না, সেটা ঠিক করবেন আমার বড় ভাই। কারণ, উনি দলের প্রতিষ্ঠাতা।’ অর্থাৎ, নওশাদ বল ঠেলে দিয়েছেন তাঁর দাদার কোর্টে। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় ও ক্যানিংয়ের রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠছেন আরাবুল।

Read More

১৫-২১ মার্চ ২০২৬: পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারে মকর রাশি! বাকিদের ভাগ্যে কী?

আলোচ‌্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে মঙ্গল, রাহু এবং বক্রী বুধ, মীনে রবি, শনি এবং শুক্র। ২০ মার্চ রাত্রি ১.১১ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। মেষ সংসারে বেহিসাবী খরচের ফলে পরিবারে অশান্তি। স্ত্রীর প্রচেষ্টায় ব‌্যবসায় উন্নতি পশুপালন ও মৎস‌্যপালনে অতিরিক্ত মুনাফা হাতে আসবে। কর্মক্ষেত্রে পেশাগত কিছু সমস‌্যা থাকবে তবে তাই নিয়ে চিন্তা করার কারণ নেই। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন‌্যদের হস্তক্ষেপ মেনে নেবেন না। সম্পত্তি রক্ষার ব‌্যাপারে ভাইবোনদের সঙ্গে আলাপ-অালোচনা সেরে নিন। অন‌্যকে সন্তুষ্ট করতে গিয়ে সাধে‌্যর অতীত খরচ করতে যাবেন না। সপ্তাহের মধ‌্যভাগে পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। নতুন গৃহনির্মাণের যোগ। এই সময় জলপথে ভ্রমণ না করাই শ্রেয়। ২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ‘নজরে নবান্ন‘ – এর পাতায়। চোখ রাখুন বৃষ বন্ধুবান্ধবের অন‌্যায় কাজকে সমর্থন করবেন না। গুরুজনের চিকিৎসা বিভ্রাটে হয়রানি। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব‌্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। পিতা-মাতার থেকে দূরে থাকলেও তঁাদের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। বৃত্তিগত প্রশিক্ষণে সাফলে‌্যর জন‌্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ আসবে। খেলাধুলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। এই সময় কর্মক্ষেত্র পরিবর্তনের যোগ লক্ষ‌্য করা যায়। বয়ঃসন্ধির সন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধবের জন‌্য বিপথে যাওয়ার সম্ভাবনা। ব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। মিথুন সপ্তাহের শুরুতে আর্থিক ব‌্যাপারে সতর্ক থাকলে সঞ্চয় ভালো হবে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথামতো কাজ করার চেষ্টা করুন। ছোট সন্তানের পরীক্ষার ফল খারাপ হওয়ার জন‌্য অতিরিক্ত বকাবকি করবেন না। এই সময় আর্থিক চাপ থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ভাইবোনদের অতিরিক্ত স্বার্থপরতা ও রূঢ় অাচরণের ফলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণের ব‌্যবস্থা হয়ে যাবে। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে পরিবারে অশান্তি দেখা দিতে পারে। সপ্তাহের শেষান্তে শ্বশুরকুল থেকে সম্পত্তি পাওয়ার যোগ লক্ষ‌ করা যায়। কর্কট কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এই সময় শেষ হওয়ার সম্ভাবনা। পরিবারে ছোটখাটো কারণে মাথা গরম করবেন না। অার্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। পৈত্রিক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে বিভিন্ন কারণে আর্থিক চাপ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। সন্তানের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ আসবে। বন্ধুর উপকার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। সিংহ সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। অনে‌্যর কথায় প্রভাবিত হয়ে কারও সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল আশানুরূপ হবে না। এই সময় লটারী বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। বাবা-মার মধে‌্য কারও একজনের শারীরিক অসুস্থতার জন‌্য অর্থব‌্যয়ের সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। ব‌্যবসায় ঋণবৃদ্ধি মানসিক উদ্বেগের কারণ হতে পারে। ভোগবিলাসিতায় অতিরিক্ত খরচের জন‌্য অর্থের টান আসতে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের সাফলে‌্যর জন‌্য নাম ও যশ বৃদ্ধি পাবে। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। কন্যা কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে। বয়স্কদের উচ্চ-রক্তচাপ ও শর্করা জনিত রোগের সমস‌্যা হতে পারে। কোনও প্রভাবশালী ব‌্যক্তির সান্নিধে‌্য থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। সন্তানের উন্নতিতে মানসিক শান্তি। বিনোদন জগতের সঙ্গে যুক্তরা অভিনেতা, অভিনেত্রীদের বিশেষ কোনও সুযোগ আসবে। নিজের স্বাস্থে‌্যর প্রতি যত্নবান হোন। নিজের ও পরিবারের বিলাসিতার জন‌্য অতিরিক্ত ব‌্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে। তুলা সপ্তাহটি উত্থান-পতনের মধ‌্য দিয়ে চলবে। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা থাকলেও আগামিদিনে তা কেটে যাবে। পিতার স্বাস্থ‌্য নিয়ে উদ্বেগ থাকবে। ব‌্যবসায়ীরা এই সময় তঁাদের আটকে থাকা অর্থ উদ্ধারের চেষ্টা করুন। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন‌্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। উচ্চপদস্থ কর্তাব‌্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। নিজের জেদের জন‌্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। বৃশ্চিক পূর্ববর্তী সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। গাড়ি কেনাবেচা ও যানবাহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। অাপনার, শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব‌্যক্তির জন‌্য পদোন্নতি আটকে যেতে পারে। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। আয়-ব‌্যয়ের মধে‌্য সামঞ্জস‌্য রেখে চলবেন। বাড়ির দলিল ও মূল‌্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। ব‌্যবসায় বড় লেনদেন করার আগে সবদিক বিবেচনা করে নেবেন। ধনু শিক্ষার্থীদের পড়াশোনায় চাপ থাকবে। পরিবারে কোনও মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের জন‌্য বাড়তি খরচ হতে পারে। সম্পত্তি কেনার আগে কাগজপত্র উপযুক্ত ব‌্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠ ও দানধ‌্যান করতে পারেন। ব‌্যবসায় সাময়িক ক্ষতির মুখে পড়লেও আত্মীয়দের সাহাযে‌্য আবার উন্নতির মুখ দেখতে পাবেন। ছোট ব‌্যবসায় কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে। শ্বশুরকুল থেকে হঠাৎ কিছু সম্পত্তি হাতে আসতে পারে। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। মকর কর্মক্ষেত্রে সহকর্মীর উন্নতিকে ঈর্ষা না করে নিজের উন্নতির চেষ্টা করুন। ব‌্যবসা ভালো চললেও সঞ্চয় ভাগ‌্য খুব একটা ভালো নয়। পুরনো বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। রাজনীতিবিদরা সমাজকল‌্যাণমূলক কাজের মাধ‌্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারেন। ক্ষুদ্র ও মাঝারি ব‌্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব‌্যবসায় উন্নতি। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। অর্থকরী দিক শুভ তবে স্বাস্থ‌্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন। উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় সাফল‌্য। কোনও কাজ করার আগে অবশ‌্যই ভাবনাচিন্তা করে নেবেন। কুম্ভ সপ্তাহের শুরুটা খুব একটা আশাব‌্যঞ্জক হবে না। রাগ ও অাবেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। কোনও কাজ করার আগে অবশ‌্যই ভাবনাচিন্তা করে নেবেন। সৃজনশীল কাজে উন্নতি। কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব‌্যক্তির সাহাযে‌্য কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন। সন্তানের প্রণয়ঘটিত সমস‌্যা অালোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন। আমদানি-রফতানি ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। ব‌্যবসায় আপনার উদ‌্যম ও লড়াইয়ের মনোভাব আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। মীন এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল‌্য। বড় ভাইয়ের অনৈতিক কাজকর্মের জন‌্য আপনার মর্যাদাহানি হতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন। ব‌্যবসায় আয়বৃদ্ধির সম্ভাবনা। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ‌্যমান। নতুন প্রকল্পের কাজ হাতে নেওয়ার শুভ সময়। অতিরিক্ত বন্ধুবান্ধবের সঙ্গে বিলাসিতায় খরচের জন‌্য অর্থের টান পড়তে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়তে পারেন। নব বিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। বয়স্ক জাতক-জাতিকারা আর্তের সেবায় নিজেকে নিয়োজিত করে মানসিক শান্তি লাভ করতে পারেন। ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে।ll

Read More

সমুদ্রমুখী বাংলো, দামি গাড়ি! কেরিয়ারে ১০ বছর খরা চললেও কীভাবে ২০০০ কোটির মালিক আমির খান?

গতবছরই ‘সিনিয়র সিটিজেন’-এর কোঠায় নাম লিখিয়েছেন। এবার ১৪ মার্চ, ৬১-তে পা রাখলেন আমির খান। অতঃপর শনিবার সকাল থেকেই জন্মদিনের শুভেচ্ছাবার্তায় ভাসছেন মিস্টার পারফেকশনিস্ট। গত দশ বছর ধরে ফিল্মি কেরিয়ারে খরা চললেও অভিনেতার জনপ্রিয়তায় যেমন বিন্দুমাত্র ভাঁটা পড়েনি, তেমনই সম্পত্তির পরিমাণেও কোনও হেরফের হয়নি। উত্তরোত্তর বেড়েছে। আমির খানের ব্যক্তিগতজীবনও ততোধিক বর্ণময়। রিনা দত্তের সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীনই ব্রিটেনের সাংবাদিক জেসিকার সঙ্গে নাম জড়িয়েছিল অভিনেতার। গুঞ্জন, তাঁদের নাকি এক সন্তানও রয়েছে! যদিও রিনার সঙ্গে ডিভোর্সের পর কিরণ রাওয়ের সঙ্গে ঘর বাঁধেন অভিনেতা, তবে সেসম্পর্কও টেকেনি। এর মাঝেই ২০২৪ সালে আমিরের জীবনে নতুন করে বসন্ত উঁকি দেয়। ষাট বছরের জন্মদিনে বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী স্প্র্যাটকে প্রেমিকা হিসেবে পরিচয় করান অভিনেতা। ইন্ডাস্ট্রির অন্দরে ফিসফাস, আমির-গৌরী গত একবছর ধরে সহবাসে রয়েছেন, তবে এবার নাকি আর বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চান না অভিনেতা!

Read More

অনুজ্জ্বল ত্বক? বিদেশি কসমেটিক্স নয়, হাল ফিরবে এই ৫ শরবতে! জানুন কীভাবে বানাবেন

নামীদামি ক্রিম কখনওই ফেরাতে পারে না ত্বকের উজ্জ্বলতা, যদি না শরীর ভিতর থেকে স্বাস্থ্যবান হয়। প্রত্যেকদিনের রুটিনের মধ্যে স্কিনকেয়ার রাখতে পারলে অতি উত্তম (Skin Care Tips)। তবে তার চাইতেও বেশি জরুরি, শরীরের আভ্যন্তরীণ সুস্থতায় নজর দেওয়া। দেহের আর্দ্রতা বজায় থাকছে কিনা, রোজকার খাবার থেকে সঠিক পুষ্টিগুণ মিলছে কিনা, খাবার হজম হচ্ছে কিনা — তার সবটাই প্রতিফলিত হয় ত্বকে। চামড়ার উপরের দাগ-ছোপের বেশিরভাগটাই আসলে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফল। কিন্তু ব্যস্ত জীবনে তিনবেলাই পুষ্টিকর কিছু খাওয়া সম্ভব কি? আজ রইল এমন পাঁচটি শরবতের হদিশ, যা পান করলে শরীরের আভ্যন্তরীণ সুস্থতা অক্ষুণ্ণ থাকে। ত্বক হয়ে ওঠে উজ্জ্বল।

Read More

‘যেখান থেকে হোক জেলে ভরুন’, ‘টাটিরি’ বিতর্কে বাদশার গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হরিয়ানা মহিলা কমিশন

‘টাটিরি’ নিয়ে বিতর্কে জর্জরিত খ্যাতনামা র‍্যাপার বাদশা। নারীর সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে এই মুহূর্তে জর্জরিত তিনি। তবে এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। আর এবার এমন এক গান বাঁধলেন যে তার জেরে নিজ ভূমেই তিনি হয়েছেন ব্রাত্য। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাঁকে। এবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন। হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া এর আগে বাদশাকে হুশিয়ার করে তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিতর্কের পারদ চড়তেই ক্ষমা চান বাদশা। তবে তা সোশাল মিডিয়ায়। সশরীরে হাজিরা দেননি তিনি আর তাতেই চটেছেন রেণু ভাটিয়া। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে রেণু ভাটিয়া বলেন, “আমরা এই নিয়ে আবেদন জানিয়েছি। বাদশাকে যেভাবেই হোক, যেখান থেকেই হোক গ্রেপ্তার করতে হবে। তিনি যেভাবে গানে হরিয়ানার মেয়েদের অপমান করেছেন তা ক্ষমার অযোগ্য। ১৩ মার্চের আগে বাদশাকে থানায় এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করাও হয়েছে।” যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বাদশার পাসপোর্ট।

Read More

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা দিল্লির! দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার

আইপিএলের নতুন মরশুম শুরুর ঠিক আগেই বড়সড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসে। দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার। দলের মেন্টর পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। ফলে টুর্নামেন্ট শুরুর মুখে ব্যাকরুম স্টাফে শূন্যতা তৈরি হল। কিন্তু আইপিএল শুরুর মাত্র দু’সপ্তাহ আগে কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? দিল্লির হয়ে আইপিএল খেলেছেন পিটারসেন। গত মরশুমে তাঁকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়। শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। সময়ের অভাবই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, ‘আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলাতে পারব না। এই দায়িত্বের জন্য যে সময় প্রয়োজন, তা দিতে পারব না। দলের সকল ক্রিকেটারকে নতুন মরশুমের জন্য শুভেচ্ছা জানাই।’

Read More

খারিজ একাধিক দেশের শান্তিপ্রস্তাব! ইরানকে ধ্বংস না করে ছাড়বেন না ট্রাম্প, সংকট বাড়বে বিশ্বজুড়ে

ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের জেরে কেবল প্রায় হাজার তিনেক মানুষের মৃত্যুই হয়নি, পাশাপাশি হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ায় জ্বালানি সংকটে গোটা বিশ্ব। প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। এর পরেও যুদ্ধ থামাতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, যুদ্ধ থামাতে ট্রাম্পের কাছে দরবার করেছে পশ্চিম এশিয়ার একাধিক দেশ। কিন্তু কোনও আলোচনাতেই আগ্রহী নন তিনি। উলটে ইরানের সামরিক কাঠামোকে ধ্বংস করতে নিজের দেশের সেনা বাহিনীকে একের পর এক নির্দেশ দিয়ে চলেছেন ট্রাম্প। অপরপক্ষে ইরান আগেই জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েল হামলা চালিয়ে গেলে তারাও প্রতিশোধ নেবে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার সম্ভাবনা দেখছেন না সমর বিশেষজ্ঞরা। সংবাদসংস্থা রয়টার্সের দাবি, যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আমেরিকার সঙ্গে যোগাযোগ করেছিল ওমান এবং মিশর। এমনকী এই বিষয়ে একাধিকবার হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করে তারা। যদিও তাদের প্রস্তাব শুনতেই চাননি মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দপ্তরের এক আধিকারিক জানান, আপাতত মধ্যস্থতায় আগ্রহী নন ট্রাম্প। বরং পেন্টাগনের কর্তাদের সঙ্গে বৈঠকে ইরানকে নাস্তানাবুদ করতে নতুন নতুন কৌশল বের করতে ব্যস্ত মার্কিন প্রেসিডেন্ট।

Read More

আজই বাংলা-সহ ৫ রাজ্যের ভোটের নির্ঘণ্ট প্রকাশ, বিকেলে বৈঠক ডাকল কমিশন

রবিবারই বাংলা-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। থাকবে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠক থেকেই রাজ্যগুলির ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রবিবারই বাংলা-সহ ৫ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। বিকেল ৪টে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন। থাকবে কমিশনের ফুল বেঞ্চ। সেই বৈঠক থেকেই রাজ্যগুলির ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

Read More