‘যেখান থেকে হোক জেলে ভরুন’, ‘টাটিরি’ বিতর্কে বাদশার গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হরিয়ানা মহিলা কমিশন

‘টাটিরি’ নিয়ে বিতর্কে জর্জরিত খ্যাতনামা র‍্যাপার বাদশা। নারীর সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে এই মুহূর্তে জর্জরিত তিনি। তবে এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। আর এবার এমন এক গান বাঁধলেন যে তার জেরে নিজ ভূমেই তিনি হয়েছেন ব্রাত্য। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাঁকে। এবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন।

হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া এর আগে বাদশাকে হুশিয়ার করে তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিতর্কের পারদ চড়তেই ক্ষমা চান বাদশা। তবে তা সোশাল মিডিয়ায়। সশরীরে হাজিরা দেননি তিনি আর তাতেই চটেছেন রেণু ভাটিয়া। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে রেণু ভাটিয়া বলেন, “আমরা এই নিয়ে আবেদন জানিয়েছি। বাদশাকে যেভাবেই হোক, যেখান থেকেই হোক গ্রেপ্তার করতে হবে। তিনি যেভাবে গানে হরিয়ানার মেয়েদের অপমান করেছেন তা ক্ষমার অযোগ্য। ১৩ মার্চের আগে বাদশাকে থানায় এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করাও হয়েছে।” যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বাদশার পাসপোর্ট।

1,299 currently viewing
10,000 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *