এক অনন্য আমি’র গল্প


আমি দেখতে আয়তকার,
আছে আমার নানান প্রকার।
ছোট বড়ো অথবা মাঝারি,
আমি কিন্তু অত্যন্ত দামী।
জন্মাতেই আমার গায়ে এক অদ্ভুত মিষ্টি গন্ধ,
আমাতে অবগান করেই আমার প্রেমীরা পায় আনন্দ।
আমি হতে পারি দুটি ক্ষুদ্র অক্ষর,
আমার সাথে দিও না কেউ টক্কর।
আমি নামে সসীম,
তবে আমি ক্ষমতায় অসীম।
আমি জীবনের দর্পণ,
করো আমাতে তোমাকে অর্পণ।
আমি সচেতন মানুষের চোখ,
আমার থেকে থেকো না বিমুখ।
আমি লেখক লেখিকাদের মুখ,
হারিয়ে হেরেই যাবে একদিন ই -বুক।
আমি সভ্যতার অহংকার,
আমি বন্ধু আট থেকে আশি সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *