তিন বিশ্বকাপে সফল ভবিষ্যদ্বাণী করা অর্থনীতিবিদের দৃষ্টিতে এবার চ্যাম্পিয়ন হবে যে দল

শান্তি রায় চৌধুরী  : ২০১৪ বিশ্বকাপ। কারা চ্যাম্পিয়ন হবে? জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্ট ভবিষ্যদ্বাণী করেছিলেন জার্মানিকে নিয়ে। ২০১৮ সালে? ফ্রান্স। ২০২২ সালে আর্জেন্টিনা। তিনটি ভবিষ্যদ্বাণীই যে সত্যি হয়েছে, সেটা আপনি জানেন। জোয়ামিক ২০২৬ বিশ্বকাপ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন, এবার শিরোপা জিতবে কারা।

জোয়ামিক ২০১৪ সালে একটি জটিল গাণিতিক মডেল তৈরির পর এটি ব্যবহার করে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তার মতে, এবার বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। যদিও ডাচরা বিশ্বকাপের ইতিহাসে এখনও শিরোপা জেতেনি। ১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে তারা রানার্সআপ হয়েছিল। গত আসরে বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। ২০১৮ সালে তো খেলতেই পারেনি। এমন একটি দলকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করলে অবাকই হতে হয়।

অবাক হয়েছেন স্বয়ং ক্লেমেন্টও। নিজের পূর্বাভাস নিয়ে ‘এসবিএস ডাচ’কে ক্লেমেন্ট বলেছেন, ‘আমিও কিছুটা অবাক হয়েছি। কারণ, সিমুলেশন বলছে ২০২৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ফাইনালে যাওয়ার পথ খুব কঠিন।

অবাক হয়েছেন স্বয়ং ক্লেমেন্টও। নিজের পূর্বাভাস নিয়ে ‘এসবিএস ডাচ’কে ক্লেমেন্ট বলেছেন, ‘আমিও কিছুটা অবাক হয়েছি। কারণ, সিমুলেশন বলছে ২০২৬ বিশ্বকাপে নেদারল্যান্ডসের ফাইনালে যাওয়ার পথ খুব কঠিন।’

এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ১০৪ ম্যাচের এই আসর। গ্রুপ পর্বে নেদারল্যান্ডস খেলবে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে। ক্লেমেন্টের মডেল অনুযায়ী, নকআউট পর্বে তারা মরক্কো ও কানাডাকে হারাবে। এরপর কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।

যদিও ফ্রান্সকে এখন বিশ্বের অন্যতম শক্তিশালী দল বলেই মনে করেন ক্লেমেন্ট। সেমিফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে তিনি দেখছেন স্পেনকে, ফাইনালে পর্তুগাল। ক্লেলমেন্টের ভাষায়, ‘নেদারল্যান্ডস যদি সেমিফাইনালে পৌঁছে যায়, তাহলে তাদের আত্মবিশ্বাস এমন পর্যায়ে থাকবে যে তারা যেকোনো দলকে হারাতে পারবে।’

1,176 currently viewing
10,001 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *