বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের তালিকার শীর্ষে স্কটল্যান্ডের ক্রেইগ গর্ডন, দ্বিতীয় স্থানে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

২৪ ঘন্টা খাসখবর : আসন্ন ফিফা বিশ্বকাপে ৪৮টি দল জুড়ে মোট ১২৪৮ জন খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ফিফা। এই তালিকায় ৪০ বছরের বেশি বয়সী সাতজন খেলোয়াড় আছেন।

এর মধ্যে স্কটল্যান্ডের গোলরক্ষক ক্রেইগ গর্ডন (৪৩) এবারের আসরের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়। তিনি বিশ্বকাপে খেলতে যাওয়া দ্বিতীয়-বয়স্ক খেলোয়াড়।তার আগে ছিলেন মিশরীয় গোলরক্ষক এসাম এল হাদারি, যিনি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ৪৫ বছর বয়সে খেলেছিলেন।

এর পরেই আছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ( ৪১) ২০২৬ সালে সবচেয়ে বয়স্ক হবেন।

২০২৬ বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়রা হলেন:

১)ক্রেগ গর্ডন (স্কটল্যান্ড) – ৪৩ বছর, ৫ মাস এবং ৩ দিন

২)ক্রিস্টিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) – ৪১ বছর, ৩ মাস এবং ২৯ দিন

৩)গিয়েরমো ওচোয়া (মেক্সিকো) – ৪০ বছর, ১০ মাস এবং ২১ দিন

৪)লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া) – ৪০ বছর, ৮ মাস এবং ২৫ দিন

৫)এডিন জেকো (বসনিয়া ও হার্জেগোভিনা) – ৪০ বছর, ২ মাস এবং ১৭ দিন

৬)ম্যানুয়েল নয়ার (জার্মানি) – ৪০ বছর, ২ মাস এবং ৭ দিন

৭)ভোজিনহা (কেপ ভার্দে) – ৪০ বছর, ০ মাস এবং ০ দিন (৩ জুন, ২০২৬ তারিখ অনুযায়ী বয়স)

………………………………………………………………………………………………………………………………….

FOR ADVERTISEMENT CONTACT – 9830580279

3,641 currently viewing
10,001 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *