
জয়রামবাটির তুমি শিশু কন্যা,
কামারপুকুরের বধূ বালিকা।
রামচন্দ্র ও শ্যামাসুন্দরীর মেয়ে তুমি,
রামকৃষ্ণ পরমহংস দেব তোমার স্বামী।
ছোট্ট বেলা থেকেই স্থির, ধীর শান্ত,
কোনো কিছুতেই তুমি হওনি ক্লান্ত।
সৎ অসৎ সব তোমারই স্নেহের সন্তান,
অপার ভালোবাসা ছিল তোমার দান।
শত শত সন্তানের তুমি জননী,
মাগো তোমার কাছে আমরা ঋণী।
এসেছ মানুষ বেশে এ ধরাতে,
শিখিয়েছো নিজ ধর্ম পালন করতে।
মা বলে ডাকলে আজও তুমি দাও সাড়া,
তোমায় ছাড়া তোমার সন্তান দিশেহারা।
"কথার কথা নই, পাতানো মা নই" এ যে তোমার বাণী,
সন্তান তোমার আমরা শুনি বিপদে তোমার পদধ্বনি।
তুমি মা সারদা, জগৎ জননী,
তুমি যে জ্যান্ত দূর্গা, পদে পদে মানি।
তুমি মা সারদা কল্যাণকারিণী,
তোমায় আমরা অহর্নিশ নমি।
1,298
currently viewing
10,018
total views