
২৪ ঘন্টা খাসখবর : সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট থেকে শিশু-কিশোরদের সুরক্ষা দিতে নতুন পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। দেশটি ১৬ বছরের কম বয়সিদের সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অ্যাকাউন্ট খোলার ওপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
সোমবার (১ জুন) থেকে নতুন এ নিয়ম কার্যকর হয়েছে বলে জানিয়েছে দেশটির যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি)।
নতুন বিধান অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। এজন্য সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে বয়স নিশ্চিত করতে হবে।
নিয়ম অমান্য করলে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ লাখ মার্কিন ডলার) জরিমানা করা হতে পারে।
এমসিএমসি জানিয়েছে, এ উদ্যোগের উদ্দেশ্য শিশুদের ইন্টারনেট ব্যবহার থেকে বিরত রাখা বা প্রযুক্তি ব্যবহারের অধিকার সীমিত করা নয়। বরং সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠান, অভিভাবক ও সংশ্লিষ্টদের মধ্যে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ববোধ বাড়ানোই এর লক্ষ্য।
FOR ADVERTISEMENT CONTACT – 9830580279