আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা দিল্লির! দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার

আইপিএলের নতুন মরশুম শুরুর ঠিক আগেই বড়সড় ধাক্কা দিল্লি ক্যাপিটালসে। দায়িত্ব ছাড়লেন কিংবদন্তি ক্রিকেটার। দলের মেন্টর পদ থেকে সরে দাঁড়ালেন ইংল্যান্ডের প্রাক্তন তারকা কেভিন পিটারসেন। ফলে টুর্নামেন্ট শুরুর মুখে ব্যাকরুম স্টাফে শূন্যতা তৈরি হল। কিন্তু আইপিএল শুরুর মাত্র দু’সপ্তাহ আগে কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি?

দিল্লির হয়ে আইপিএল খেলেছেন পিটারসেন। গত মরশুমে তাঁকে মেন্টরের দায়িত্ব দেওয়া হয়। শুরুটা ভালো করেও শেষ পর্যন্ত প্লে-অফে উঠতে পারেনি দিল্লি। পঞ্চম স্থানে শেষ করেছিল তারা। সময়ের অভাবই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে পিটারসেন লেখেন, ‘আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব সামলাতে পারব না। এই দায়িত্বের জন্য যে সময় প্রয়োজন, তা দিতে পারব না। দলের সকল ক্রিকেটারকে নতুন মরশুমের জন্য শুভেচ্ছা জানাই।’

3,246 currently viewing
10,001 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *