
কলমে:- সোমা রায়
সুরখনাথ বসু নাম শৈশবে
বাংলাদেশে জন্মালে ১৯৬৪ সালে
শুরু হলো কর্মজীবন নৈহাটি তে
প্রথম প্রথম করলে ডিম ফেরি এদিকে ওদিকে
শেষে এলে কাজ করতে গানের ফ্যাক্টরিতে
জেল বন্দি হলে রাজনৈতিক কর্মকান্ডে
প্রথম উপন্যাস হলো সৃষ্টি বন্দিদশাতে
লেখালেখি শুরু হলো এরপর থেকে চুটিয়ে
ফিরে তাকাতে হয়নি আর কথাসাহিত্যিক সমরেশ বসুকে
উপন্যাস, ছোট গল্পের বৃষ্টিতে ভিজল সবে
তব পুণ্য সলিলের শীতল পরশ পেলো বিদগ্ধ জনে
কালকুট, ভ্রমর লিখতে যে এই ছদ্মনামে
তোমার শব্দের জলে আজও বিশ্ববাসী ভাসে
2,929
currently viewing
10,003
total views