
তোমাকে যেমন দেখেছিলেম
ভোরবেলায় চাঁপাতলায়
চাঁপা ফুলের তখন
সদ্য ঘুম ভেঙেছে ।
ভোরের আলো এসে
পড়েছিল
তোমার চাঁপাকলির মত
মুখটাতে,
এক সহজ সরল হাসি
তোমার ঠোঁটের কোণে
ফুটে উঠেছিল ,
সেই হাসি সুন্দর
চাঁপা ফুলের মত
মনের ভেতর থেকে
যেভাবে একটা
সুন্দর কবিতার জন্ম হয়
সেরকম ।
চারপাশ টা চাঁপাফুলের গন্ধে
মঁ মঁ করছিল
সেই নীরবতা আরও
গভীর হয়েছিল
তোমার চাহনিতে,
সেই নির্বাক চাহনি মুহূর্তে
একটা প্রশ্ন করেছিল
আমার মনকে
তোমাকে যেমন দেখেছিলেম। ।
-জয়দীপ রায়চৌধুরী।
ফোন ও হোয়াটস অ্যাপ:
9831870238.
4,794
currently viewing
10,012
total views