“তবু মনে পড়ে”

 "তবু মনে পড়ে"

জয়দীপ রায়চৌধুরী

স্মৃতির পটে চেনা মুখখানি
আজও মনে পড়ে,
নিজের অজান্তেই ।
নিজের মনকে প্রশ্ন করি
ভালবাসার সৌন্দর্য কি
যন্ত্রণা দেয় এভাবেই?
আঁখির কোণে,
অশ্রু হয়ে ঝরে পড়ে
অনেকদিনের রাগ ,অভিমান ।
মনের ব্যাথা
মনেতেই রয়ে যায়।
তবু জীবন চলে
জীবনকে সঙ্গী করেই
জীবনের অস্তিত্ব
প্রকাশ পায়,
সুন্দরের মধ্য দিয়ে।
কবিতা হয়ে ওঠে
সুন্দর মনের প্রতীক।
সেই সুন্দর কবিতাই
বলে ওঠে
মনে রেখো,তবু মনেতে রেখো।।

-জয়দীপ রায়চৌধুরী।

ফোন ও হোয়াটস অ্যাপ:
9831870238.

4,794 currently viewing
10,003 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *